শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ৮.২২ এএম
  • ৪১৬ বার পড়া হয়েছে
নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

সিএনএম প্রতিবেদকঃ

মাদারীপুর কুমার নদীতে নানার সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর নাম মীম (৮)।
রোববার (২৫ এপ্রিল) সকাল ১০টায় শিশুটির মরদেহ ভেসে উঠে।

স্থানীয় ও নিহত মীমের মামা বাড়ির সূত্রে জানা যায়, নিহত মীম কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার বোরহান মাতুব্বরের মেয়ে। মীম ও তার ছোট ভাই মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া নানা বাড়ীতে বেড়াতে আসে। এরপর শনিবার দুপুরে নানা বাড়ির পাশে কুমার নদীতে নানার সঙ্গে গোসল করতে ছোট ভাইকে নিয়ে আসে। গোসল শেষে নানা মীমের ছোট ভাই সৌরভকে নদীর পাড়ে তুলে পিছনে ফিরে আর মীমকে দেখতে না পেয়ে ডুবুরি ও ফায়ার সার্ভিস দিয়ে অনেক খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। রোববার সকাল ১০টার দিকে কুমার নদীতে যেখানে গোসল করেছে তার ২০ গজ দূরে ভেসে উঠে লাশ।

মাদারীপুর সদর ফায়ার সার্ভিস অফিসার নুর মোহাম্মাদ জানান, আমরা শনিবার দুপুর থেকে রাত ১০টা পযন্ত ডুবুরি দিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়েছি কিন্ত সন্ধান পাওয়া যায়নি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com