শুক্রবারের গোধূলি
আদর খান
শুক্রবারের গোধূলি বেলা,
আকাশ জুড়ে লালচে রং,
হঠাৎ করেই তোমার কথা
জাগিয়ে তোলে মনের ঢং।
চারদিকে আজ নীরবতা,
তবু মনটা অস্থির খুব,
কারণ আমি অপেক্ষাতে—
তোমার একটি মেসেজের সুখ।
মোবাইলটা হাতের মাঝে,
চোখ দুটো শুধু স্ক্রিনে রয়,
একটা এস এম এস লিখলেই
মনে হাজার ভালোবাসা বয়।
জানো কি তুমি, এই সন্ধ্যায়
সবচেয়ে বেশি তোমায় ভাবি,
তোমার ছোট্ট এসএমএসে
হারিয়ে ফেলি দুঃখ সবি।
গোধূলির ওই মায়াবী আলো
যখন ধীরে মিলিয়ে যায়,
তখনও আমি তোমার নামেই
নিঃশব্দে ছন্দ সাজায়।
বিশেষ তুমি, তাই তো আজও
অপেক্ষাটা এত প্রিয়,
তোমার একটা মেসেজ মানেই
আমার পুরো পৃথিবীয়
Reporter Name 















