ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শ্রাবন্তী — পাগলা জাঈদ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

শ্রাবন্তী
পাগলা জাঈদ

অধরে ছুঁয়ে দাও এ কবিতা
এ রসায়ন অমর করে দাও ,
হয়ে যাও মন মুনিয়া হৃদয়ে
আমার বুক টা অমর করে দাও ।

ভুলে যাও সময়ের অকপট টানপোড়েন
ঝুলে পরা স্বপ্নের বিষাদি কথপোকথন,
না হোক তা জনম জনমের,
না হোক তা সভ্যত্যার নিয়মে
এসো নতুন নিয়মে ভালবাস,
আমার আহ্বান অমর করে দাও ।

আকাশের ওই নীল নীলাভ শুন্যতা
আমার বুক গহীনের নিলাঞ্জনা ব্যাকুলতা
তুমি বৃষ্টি নুপুর পরে এসো
নিশ্বাসের পরশে রাঙিয়ে –
সুখের নিদ্রা ভাঙিয়ে,
আকুলতা অমর মরে দাও ।

আমি উদাসি চাতক প্রকৃতির
বৃষ্টি আসার আগেই যার মৃত্যু ,
যেন, গভীর বনের বাগান বিলাস
ভ্রমরের দেখা পাবার আগেই যার পরাগায়নের সমাপ্তি,
প্রকৃতির নিষ্ঠুরতায় যার প্রতি অধ্যায়ে হারের সোপান,
তুমি হেরে যাও ওই হৃদয় তোমার
নির্বাক এ কবিতা, এক সাগর ভালবাসা
অমর করে দাও ।

অধরে ছুঁয়ে দাও অধর
আমায় অমর করে দাও ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শ্রাবন্তী — পাগলা জাঈদ

আপডেট সময় ১১:৫০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

শ্রাবন্তী
পাগলা জাঈদ

অধরে ছুঁয়ে দাও এ কবিতা
এ রসায়ন অমর করে দাও ,
হয়ে যাও মন মুনিয়া হৃদয়ে
আমার বুক টা অমর করে দাও ।

ভুলে যাও সময়ের অকপট টানপোড়েন
ঝুলে পরা স্বপ্নের বিষাদি কথপোকথন,
না হোক তা জনম জনমের,
না হোক তা সভ্যত্যার নিয়মে
এসো নতুন নিয়মে ভালবাস,
আমার আহ্বান অমর করে দাও ।

আকাশের ওই নীল নীলাভ শুন্যতা
আমার বুক গহীনের নিলাঞ্জনা ব্যাকুলতা
তুমি বৃষ্টি নুপুর পরে এসো
নিশ্বাসের পরশে রাঙিয়ে –
সুখের নিদ্রা ভাঙিয়ে,
আকুলতা অমর মরে দাও ।

আমি উদাসি চাতক প্রকৃতির
বৃষ্টি আসার আগেই যার মৃত্যু ,
যেন, গভীর বনের বাগান বিলাস
ভ্রমরের দেখা পাবার আগেই যার পরাগায়নের সমাপ্তি,
প্রকৃতির নিষ্ঠুরতায় যার প্রতি অধ্যায়ে হারের সোপান,
তুমি হেরে যাও ওই হৃদয় তোমার
নির্বাক এ কবিতা, এক সাগর ভালবাসা
অমর করে দাও ।

অধরে ছুঁয়ে দাও অধর
আমায় অমর করে দাও ।