ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৫ কেজি হরিণের মাংসসহ আটক দুই

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ৫৫৮ বার পড়া হয়েছে

১৫ কেজি হরিণের মাংসসহ আটক দুই

সিএনএম প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় দুই হরিণ পাচারকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার সোনাতলা গ্রামের পানিরঘাট এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশের একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২) ও একই গ্রামের আফজাল হাওলাদারের ছেলে আলিরাজ হোসেন (২০)।

বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, সুন্দরবন থেকে হরিণ শিকার করে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুই পাচারকারীকে ১৫ কেজি হরিণের মাংসসহ আটক করা হয়। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১৫ কেজি হরিণের মাংসসহ আটক দুই

আপডেট সময় ০৬:৪৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১