বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ইতিহাস কখনো মরে না — নুরুন্নবী সোহেল

  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২.২৫ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

ইতিহাস কখনো মরে না
নুরুন্নবী সোহেল

আজ
লজ্জায় আমার শরীরের রক্তগুলো
ধীরে ধীরে শীতল হয়ে আসে
যেনো শিরার ভেতর দিয়ে আর রক্ত নয়,
বয়ে যাচ্ছে কোনো নির্বাক শীতকাল।

চোখের সামনে দেখি
ইতিহাসের অন্ধকার গুহা থেকে উঠে আসে কিছু ছায়া,
তারা আজ মসনদের উঁচু সিঁড়িতে দাঁড়িয়ে
অহংকারের মশাল জ্বালে।

আর আমি দাঁড়িয়ে থাকি
একজন ব্যর্থ উত্তরাধিকারীর মতো,
যার বুকের ভেতর এখনো জেগে আছে
রক্তাক্ত কিছু ভোর ।

কোনো এক নদী দূরে কেঁদে ওঠে,
মাটির নিচে চাপা পড়ে থাকা
অগণিত নামহীন কণ্ঠস্বর
রাতের বাতাসে ধীরে ধীরে জেগে ওঠে।

তখন মনে হয়
এই আকাশ লজ্জায় একটু নিচু হয়ে গেছে,
এই মাটিও যেন কাঁপছে নীরব ক্রোধে।

কারণ ইতিহাস কখনো মরে না
সে অপেক্ষা করে,
একদিন আবার মানুষের রক্তে
আগুন হয়ে ফিরে আসার ।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com