ঢাকা ০১:২৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মেঘ বুনে যাই -পাগলা জাঈদ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

মেঘ বুনে যাই
-পাগলা জাঈদ

উৎসর্গঃ Mousumi কে

এখনো তো নিয়ম করে
পাঁজর জুড়ে মেঘ বুনে যাই
মন খারাপের আকাশ পানে
উথলে উঠে দু’ হাত বাড়াই

এখনো ঠিক আগের মত
তোমার চোখেই বৃষ্টি খুঁজি
গোধূলি তে পা মাড়িয়ে
চাঁদ বলতে তোমায় বুঝি

এখনো দুই চোখের তারায়
ঝলকে ওঠে বধূর নোলক
কত্ত পাখি আসলো গেলো
রইলো কেবল তোমার পালক

এখনো সেই পালকখানি
শীতল করে ক্লান্ত অধর
তোমার ডানায় শান্তি আমার
হোক না তা এক ভুল করিডোর

বলতে পারো ভুল মায়াতে
ডুবছে কবি বোকার মত?
সবাই কি আর চায় বিনিময়
সবাই কি আর দেখায় ক্ষত?

বলতে পারো- কি আসে যায়?
এই জনমে কেউ কারো নই
স্বর্গ যদি ভাগ্যে থাকে?
পরজীবনে এক যদি হই?

তখন দেখো আকাশ দিবো
আমরা দুজন হবই পাখি
এই জনমে তাই বেহায়া
অবাধ্যতায় তোমায় ডাকি

তখন আমি চাষাই হব
আলতা পায়ে তুমিই চাষী
ঘোমটা মাথায় পান চিবিয়ে
রোজ বলবে ভালই বাসি

বেহেশতে এক নহর পাড়ে
পা ডুবিয়ে বসবো তখন
জমানো এক রাজ্য প্রেমের
ঠিক যেভাবে ভাবছি এখন

ঠিক যেভাবে আঁকছি তোমায়
ভুল সময়ের সবটা জুড়ে
বুঝতে পারো পদ্মলেখা?
কলজে টা রোজ কেমন পুড়ে?

ঠিক যেভাবে চাতক থাকে
বৃষ্টি জলের অবাক আশায়
তেমন করেই ভাবনা তোমার
সমুদ্রে রোজ আমায় ভাসায়

থাক কবিতা থাক বাকী সব
আমি কেবল মেঘ বুনে যাই
এই জনমের পবিত্রতায়
পরজনমে তোমাকে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

মেঘ বুনে যাই -পাগলা জাঈদ

আপডেট সময় ০২:৪২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

মেঘ বুনে যাই
-পাগলা জাঈদ

উৎসর্গঃ Mousumi কে

এখনো তো নিয়ম করে
পাঁজর জুড়ে মেঘ বুনে যাই
মন খারাপের আকাশ পানে
উথলে উঠে দু’ হাত বাড়াই

এখনো ঠিক আগের মত
তোমার চোখেই বৃষ্টি খুঁজি
গোধূলি তে পা মাড়িয়ে
চাঁদ বলতে তোমায় বুঝি

এখনো দুই চোখের তারায়
ঝলকে ওঠে বধূর নোলক
কত্ত পাখি আসলো গেলো
রইলো কেবল তোমার পালক

এখনো সেই পালকখানি
শীতল করে ক্লান্ত অধর
তোমার ডানায় শান্তি আমার
হোক না তা এক ভুল করিডোর

বলতে পারো ভুল মায়াতে
ডুবছে কবি বোকার মত?
সবাই কি আর চায় বিনিময়
সবাই কি আর দেখায় ক্ষত?

বলতে পারো- কি আসে যায়?
এই জনমে কেউ কারো নই
স্বর্গ যদি ভাগ্যে থাকে?
পরজীবনে এক যদি হই?

তখন দেখো আকাশ দিবো
আমরা দুজন হবই পাখি
এই জনমে তাই বেহায়া
অবাধ্যতায় তোমায় ডাকি

তখন আমি চাষাই হব
আলতা পায়ে তুমিই চাষী
ঘোমটা মাথায় পান চিবিয়ে
রোজ বলবে ভালই বাসি

বেহেশতে এক নহর পাড়ে
পা ডুবিয়ে বসবো তখন
জমানো এক রাজ্য প্রেমের
ঠিক যেভাবে ভাবছি এখন

ঠিক যেভাবে আঁকছি তোমায়
ভুল সময়ের সবটা জুড়ে
বুঝতে পারো পদ্মলেখা?
কলজে টা রোজ কেমন পুড়ে?

ঠিক যেভাবে চাতক থাকে
বৃষ্টি জলের অবাক আশায়
তেমন করেই ভাবনা তোমার
সমুদ্রে রোজ আমায় ভাসায়

থাক কবিতা থাক বাকী সব
আমি কেবল মেঘ বুনে যাই
এই জনমের পবিত্রতায়
পরজনমে তোমাকে চাই।