ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করবে পুলিশ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করবে পুলিশ। ফলে কেউ কোথাও লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সন্ধ্যায় সিলেট নগরের বাগবাড়ি পিডিবি স্কুল ভোটকেন্দ্রে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ভোট গ্রহণ নিয়ে পুলিশ কমিশনার বলেন, ‘আমরা সমগ্র প্রস্তুতি সম্পন্ন করেছি। অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি সর্বোচ্চ। আমাদের প্রতিটা কেন্দ্রে ১২ জন আনসার, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোয় চারজন ও সাধারণ কেন্দ্রগুলোয় তিনজন পুলিশ সদস্য আছে। এর বাইরে আমাদের ৬৬টি মোবাইল টিম আছে, ১২টি স্ট্রাইকিং টিম, দুটি স্ট্যান্ডবাই টিম নির্বাচনের সময় কাজ করবে।’

সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের মধ্যে কোনো উদ্বেগ-শঙ্কা নেই দাবি করে আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘২৯৪টি ভোটকেন্দ্র আমাদের দায়িত্বে। সিলেট-১ আসনের ২১৫টি আর বাকিগুলো সিলেট-৩ আসনের। প্রত্যেকের কাছে ‘‘জিনিয়াঅ্যাপ’’ রয়েছে। কোথাও কিছু ঘটলে আমরা সঙ্গে সঙ্গেই খবর পাব। ছয়টি থানায় ১০টি ড্রোনে সার্বক্ষণিকভাবে মনিটরিং চলবে। ফলে কেউ কোথাও লাঠিসোঁটা বা দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সিলেট মহানগর এলাকা ড্রোন দিয়ে মনিটরিং করবে পুলিশ

আপডেট সময় ১০:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬