ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একটা টেস্ট ম্যাচ গতকাল ঢাকায় দেখা গেছে

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, তার একটা টেস্ট ম্যাচ গতকাল ঢাকায় দেখা গেছে। আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় পুলিশ তার নগ্নরূপে ফিরে গেছে।

শনিবার ( ৭ ফেব্রুয়ারী) দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১–দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পুলিশ ভাইয়েরা, আপনারা বিবেকের কাছে দায়বদ্ধ থাকুন। কোনো রাজনৈতিক দলের কাছে নয়। রাজনৈতিক দলের কাছে দায়বদ্ধ থাকলে কী পরিণতি হয়, সেটি গত জুলাইয়ে দেখেছেন। আল্লাহর কসম করে বলছি, আপনারা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকুন। আপনারা বাংলাদেশের জনগণের চাকরি করতে আসছেন। জনতার ট্যাক্সের টাকায় আপনার বেতন হয়। কোনো রাজনৈতিক দলের টাকায় আপনার বেতন হয় না। আজকে যদি আপনি কোনো রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা দিয়ে ক্ষমতায় নিয়ে যান, আগামীকাল আপনার সন্তানের চাকরির জন্য তাদেরই ঘুষ দিতে হবে।’ তিনি বিএনপি, জামায়াত বা এনসিপির পুলিশ না হয়ে বাংলাদেশের পুলিশ হয়ে ওঠার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

একটা টেস্ট ম্যাচ গতকাল ঢাকায় দেখা গেছে

আপডেট সময় ০৭:৩৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬