ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পোস্টমর্টেম — নুরুন্নবী সোহেল

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

পোস্টমর্টেম
নুরুন্নবী সোহেল

আমার বুকের গভীরে একটি লাশ কাটা-ঘর আছে,
স্যাঁতসেঁতে, দীর্ঘশ্বাসে ভেজা,
আলো ঢুকতে ভয় পায় সেখানে।
অন্ধকারটি দুঃখের মত বসে থাকে,
চোখ বন্ধ করলেই গা শিউরে ওঠে।

সে ঘরের মেঝেতে
ফুলহীন এক কফিন পড়ে আছে।
নামহীন, নড়াচড়া নেই,
কোনো স্বপ্নের চোখগুলি আর তাকিয়ে নেই সেখানে।
ওই নিথর দেহটি আমি নিজেই।

আমি মরার আগে একবার মরে গেছি,
প্রতারণার আগুনে ধীরে ধীরে পুড়ে।
চামড়া নয়, পুড়েছে বিশ্বাস,
হাড় নয়, ভেঙেছে আশা।
জ্বলতে জ্বলতে শিখেছি নিঃশ্বাস ছাড়তে।

আজ আমার অপমৃত্যু দেহের পোস্টমর্টেম,
খুলে দাও বুকের সেলাই।
সকলেই দেখুক ছিন্নভিন্ন হৃদপিণ্ডটি,
দেখুক কীভাবে ভালোবাসা
একটি মানুষকে মর্গের বানিয়ে ফেলে।

দেখুক,
এই রক্ত নয়, এ জমে থাকা দীর্ঘ কান্না
এই ক্ষতগুলো দুর্ঘটনা নয়,
এগুলো বিশ্বাস করার দগ দগে দাগ।

আমি কোনো অভিযোগ আনতে আসিনি,
শুধু প্রমাণ রেখে যেতে চাই
একটি মানুষ
কতটা ব্যথা সহ্য করলে
নিজের লাশ নিজেই হয়ে যায়।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পোস্টমর্টেম — নুরুন্নবী সোহেল

আপডেট সময় ১২:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

পোস্টমর্টেম
নুরুন্নবী সোহেল

আমার বুকের গভীরে একটি লাশ কাটা-ঘর আছে,
স্যাঁতসেঁতে, দীর্ঘশ্বাসে ভেজা,
আলো ঢুকতে ভয় পায় সেখানে।
অন্ধকারটি দুঃখের মত বসে থাকে,
চোখ বন্ধ করলেই গা শিউরে ওঠে।

সে ঘরের মেঝেতে
ফুলহীন এক কফিন পড়ে আছে।
নামহীন, নড়াচড়া নেই,
কোনো স্বপ্নের চোখগুলি আর তাকিয়ে নেই সেখানে।
ওই নিথর দেহটি আমি নিজেই।

আমি মরার আগে একবার মরে গেছি,
প্রতারণার আগুনে ধীরে ধীরে পুড়ে।
চামড়া নয়, পুড়েছে বিশ্বাস,
হাড় নয়, ভেঙেছে আশা।
জ্বলতে জ্বলতে শিখেছি নিঃশ্বাস ছাড়তে।

আজ আমার অপমৃত্যু দেহের পোস্টমর্টেম,
খুলে দাও বুকের সেলাই।
সকলেই দেখুক ছিন্নভিন্ন হৃদপিণ্ডটি,
দেখুক কীভাবে ভালোবাসা
একটি মানুষকে মর্গের বানিয়ে ফেলে।

দেখুক,
এই রক্ত নয়, এ জমে থাকা দীর্ঘ কান্না
এই ক্ষতগুলো দুর্ঘটনা নয়,
এগুলো বিশ্বাস করার দগ দগে দাগ।

আমি কোনো অভিযোগ আনতে আসিনি,
শুধু প্রমাণ রেখে যেতে চাই
একটি মানুষ
কতটা ব্যথা সহ্য করলে
নিজের লাশ নিজেই হয়ে যায়।।