সিএনএমঃ
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
বুধবার (২১ জানুয়ারি) তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
তিনি বলেন, ‘জাভেদ ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই জাভেদ ভাইয়ের আত্মার শান্তির জন্য দোয়া করবেন।
Reporter Name 

















