ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা টানা চোখ – জাহাঙ্গীর বারী

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

টানা টানা চোখ ( স্বরবৃত্ত ছন্দ)
জাহাঙ্গীর বারী

চোখ যে বলে মনের কথা
চোখে আছে মায়া,
চোখ যুগলের চাহনিতে
কেঁপে ওঠে হিয়া।

ডাগর কালো তোমার চোখে
আছে কি যে যাদু,
চোখে চোখে হবে কথা
চেয়ে থাকব শুধু।

চোখের ভাষা বোঝার মতো
যদি থাকে মন,
সেই চোখ দুটোর ভালোবাসায়
পাগল প্রতিক্ষণ।

তোমার চোখের যাদুতে আজ
আমি দিশেহারা,
তোমার জন্য মন উদাসী
ব্যাকুল পাগলপাড়া।

চোখের সাথে চোখটা রেখে
হবে যখন কথা,
তখন কি আর থাকে বুকে
জমাট কোনো ব্যথা?

টানা টানা চোখ দুটো
মনে দেয় যে টান,
সেই না টানে বুকে বিঁধে
ভালোবাসার বাণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

টানা টানা চোখ – জাহাঙ্গীর বারী

আপডেট সময় ১১:৫৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

টানা টানা চোখ ( স্বরবৃত্ত ছন্দ)
জাহাঙ্গীর বারী

চোখ যে বলে মনের কথা
চোখে আছে মায়া,
চোখ যুগলের চাহনিতে
কেঁপে ওঠে হিয়া।

ডাগর কালো তোমার চোখে
আছে কি যে যাদু,
চোখে চোখে হবে কথা
চেয়ে থাকব শুধু।

চোখের ভাষা বোঝার মতো
যদি থাকে মন,
সেই চোখ দুটোর ভালোবাসায়
পাগল প্রতিক্ষণ।

তোমার চোখের যাদুতে আজ
আমি দিশেহারা,
তোমার জন্য মন উদাসী
ব্যাকুল পাগলপাড়া।

চোখের সাথে চোখটা রেখে
হবে যখন কথা,
তখন কি আর থাকে বুকে
জমাট কোনো ব্যথা?

টানা টানা চোখ দুটো
মনে দেয় যে টান,
সেই না টানে বুকে বিঁধে
ভালোবাসার বাণ।