বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বিজয় আমার — এস এম নাসির উদ্দিন

  • আপডেট সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৪.৫১ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

বিজয় আমার
এস এম নাসির উদ্দিন

বিজয় আমার বাবার স্নেহ
মায়ের মুখের ভাষা
বিজয় আমার ভাই বোনের
গভীর ভালোবাসা।

বিজয় আমার শস্য শ্যামল
মাঠ ফসলের হাসি
বিজয় আমার একতারাতে
খঞ্জনি আর বাশি।

বিজয় আমার দোয়েল কোয়েল
মধুর কন্ঠ সুর
বিজয় আমার রক্ত লাল
সাত সমুদ্দুর।

বিজয় আমার মনের মুকুর
অনেক স্মৃতি কথা
বিজয় আমার সন্তান হারা
মায়ের বুকের ব্যথা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com