ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

আবারও দুই দিনের রিমান্ডে মমতাজ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে
সিএনএমঃ

চারদিনের দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আরেকটি মামলায় দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মমতাজ বেগমের নামে মানিকগঞ্জে দুটি মামলা রয়েছে। এর একটি সিংগাইর থানায় হত্যা  ও অপরটি হরিরামপুর থানায় ভাঙচুরের মামলা।

এই দুই মামলায় গত ২২ মে কাশিমপুর কেন্দ্রিয় কারাগার থেকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে সিংগাইরের হত্যা মামলায় চারদিন এবং হরিরামপুরে ভাঙচুরের মামলায় দুই দিনে মোট ছয়দিনে রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ২৭ মে সিংগাইর থানার মামলায় চারদিনের রিমান্ডে নেওয়া হয় মমতাজ বেগমকে। তবে নিরাপত্তার কারণে সিংগাইর থানায় না নিয়ে হরিরামপুর থানাতে তাকে জিঞ্জাসাবাদ করা হয়। রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার সিংগাইর থানা পুলিশ মমতাজকে আদালতে হাজির করে।

তবে হরিরামপুর থানার মামলায় দুই দিনের রিমান্ডে আবার তাকে পুলিশ হেফাজতে দেওয়া হয়। কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২২ মে মমতাজকে মানিকগঞ্জের আদালতে হাজির করার দিন বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ করে ও মমতাজকে উদ্দেশ্য করে ডিম ছোড়ে। সে কারণে গতকাল বৃহস্পতিবার কোট চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

আবারও দুই দিনের রিমান্ডে মমতাজ

আপডেট সময় ০৫:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫