ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সোমবার নগর ভবন ‘ব্লকেড’

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
সিএনএমঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেননের সমর্থকেরা আগমীকাল সোমবার (১৯ মে) নগর ভবন ‘ব্লকেড’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাক সমর্থকেরা। আন্দোলনের অংশ হিসেবে তারা সোমবার নগর ভবনে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ‘ব্লকেড কর্মসূচি’ ঘোষণা দিয়েছেন।

রোববার (১৮ মে) দুপুরে নগর ভবনের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সাবেক সচিব মশিউর রহমান।

সকাল ৯টা থেকে ইশরাক সমর্থকেরা নগর ভবনের সামনে অবস্থান নেন। পরে দুপুর ১২টার দিকে তারা গুলিস্তান হয়ে সচিবালয়, জাতীয় প্রেস ক্লাব ও শিক্ষা ভবন ঘুরে ফের নগর ভবনে এসে অবস্থান নেন। এ সময় তারা নানা স্লোগান দেন। আন্দোলনের কারণে নগর ভবনে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, আইন উপদেষ্টা ও স্থানীয় সরকার বিভাগের একজন উপদেষ্টার হস্তক্ষেপের কারণেই ইশরাক হোসেন এখনো শপথ নিতে পারছেন না। আদালতের রায় থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আদালত অবমাননা করেছে।

গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল এক রায়ে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করেন। পরে ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে গেজেট প্রকাশে বিলম্ব করে। অবশেষে ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। তবে তাকে এখনও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সোমবার নগর ভবন ‘ব্লকেড’

আপডেট সময় ০৫:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫