ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন নয়: হাইকোর্টের রুল

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জুলাই-আগস্টে গণভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (০৪ মে) রুলের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন মোজাম্মেল বাবুর আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি।

জামিন চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে গত ২৭ এপ্রিল বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
 
ওইদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নাজমুস সাকিব তুষ্টি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।
 
আইনজীবী নাজমুস সাবিক তুষ্টি সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনের ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যার মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুর জামিন চেয়ে আবেদন করেছিলাম। সেই আবেদনের শুনানি শেষে আদালত জামিন প্রশ্নে চার সপ্তাহের জন্য রুল জারি করেছেন।
 
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত হয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় গত ১৬ সেপ্টেম্বর সকালে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করেন এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেয়া হয়। একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সম্পাদকদের একটি সংগঠন এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি ছিলেন।
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

হত্যা মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবুকে কেন জামিন নয়: হাইকোর্টের রুল

আপডেট সময় ০৬:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫