ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

চার মাসে কুরআনের হাফেজ ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

মালয়েশিয়ার তেরেংগানুর শিশু আহমাদ জিয়্যাদ মোহাম্মদ জাহিরের অটিজম ধরা পড়ে ৭ বছর বয়সে। এরপরও থেমে থাকেনি সে। ১০ বছর বয়সে মাত্র চার মাস দশ দিনে পুরো কোরআন মুখস্থ করে সৃষ্টি করেছে বিস্ময়।

গত ২৩ মার্চ দেশটির মারাং জেলার আল-কোরআন আমালিল্লাহ একাডেমির একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে সে এই হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করে।

ছোটবেলা থেকেই জাহিরের কোরআনের প্রতি অন্যরকম আকর্ষণ ছিল জানিয়ে তার মা নুরুল শাহিদা লুকমান জানান, মাত্র আট মাস বয়সে কোরআন তিলাওয়াতে কোনো আয়াত বাদ পড়লে সে কেঁদে ফেলত। দুই বছর বয়সে কেবল শোনার মাধ্যমেই সে ৪২টি আয়াত মুখস্থ করে ফেলে। পরে তার এই অসাধারণ অর্জনের জন্য আমরা কোটা ভারু থেকে মারাং-এ অস্থায়ীভাবে স্থানান্তরিত হই।

তিনি আরও জানান, শুধু কোরআন মুখস্থ নয়, তার ব্যক্তিত্বেও এসেছে চমৎকার পরিবর্তন। এখন সে সময়মতো নামাজ পড়ে এবং আবেগগত পরিপক্বতা দেখায়।

এ বিষয়ে শিশু আহমাদ জিয়্যাদ মোহাম্মদ জাহিরের উস্তাযা নুরফাতিহার রিদওয়ান জানান, সে ১৫ থেকে ৩০ মিনিটে একটি পৃষ্ঠা মুখস্থ করতে পারত। কখনও কখনও পুরো একটি সূরাও একদিনেই মুখস্থ করে ফেলত।

প্রসঙ্গত, অটিজম স্পেকট্রামের একটি অংশ হিসেবে তার ‘হাইপারলেক্সিয়া’ ও ‘হাইপারনিউমেরেসি’ (অর্থাৎ পড়া ও সংখ্যার প্রতি অতিরিক্ত দক্ষতা) এই সাফল্যে ভূমিকা রেখেছে। বর্তমানে জিয়্যাদ তার ইসলামিক ইন্টিগ্রেটেড স্কুলে ফিরে গেছে এবং সেখানে সহপাঠী ও শিক্ষকদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

চার মাসে কুরআনের হাফেজ ১০ বছরের অটিস্টিক শিশু আহমাদ

আপডেট সময় ০২:১৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫