ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৫১

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ ৫১ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গত দুদিনে (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন ইউনিট, র‍্যাব এবং থানা পুলিশের সমন্বয়ে মোহাম্মদপুর-আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান, নিকুঞ্জ এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসব যৌথ অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং ‘কুট্টি গ্রুপ’-এর নেতা রাসেল ও তার ভাই ‘ব্রাদার বুশ’ (সাব্বির)-সহ কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ মোট ৫১ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তল্লাশি করে তাদের কাছ থেকে দেশীয় অবৈধ অস্ত্র ও বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তীতে, আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রমের জন্য উদ্ধারকৃত মালামালসহ সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণকে যেকোনও সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেওয়া জন্য অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রাজধানীতে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৫১

আপডেট সময় ০৭:০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫