বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতে অবস্থান

  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২.১৩ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর শাহবাগে ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা করার দাবিতেঅবস্থান নিয়েছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকেরা।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, সাড়ে ১১টার দিকে ট্রেইনি চিকিৎসকরা রাস্তায় নেমে আসেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে, গত ২১ ডিসেম্বর পর্যন্ত ভাতা বাড়াতে সময় বেঁধে দিয়েছিলেন ট্রেইনি চিকিৎসকরা। যদি দাবি না মানা হয়, তাহলে দেশের পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা একযোগে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেওয়া হয়। পরে সরকার ট্রেইনি চিকিৎসকদের ভাতা পাঁচ হাজার টাকা (২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার) বাড়িয়ে দেয়। তবে ট্রেইনি চিকিৎসকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com