বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ফ্লাইওভারের পিলারের ওপর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ২.০৩ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে পিলারের ওপর একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উঠে আটকে পড়েন। পথচারীরা খবর দিলে ফায়ার সার্ভিস গিয়ে তাকে উদ্ধার করেছে।

সোমবার (২ ডিসেম্বর) সকালে সায়েদাবাদ রেলগেটের পশ্চিম পাশে স্বামীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এখান দিয়ে যাওয়ার সময় তারা ফ্লাইওভারের পিলার ও স্প্যানের মধ্যের ফাঁকা জায়গায় পাগলটিকে বসে থাকতে দেখেন। সে নামার জন্য কান্নাকাটি করছিল। এ অবস্থা থেকে তারা ৯৯৯-এ ফোন দেন। পরে সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।

সূত্রাপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জাগো নিউজকে বলেন, আমরা ম্যাসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে এসেছি। লোকটি অস্বাভাবিক। আমরা গাড়ি নিয়ে এসে মই দিয়ে তাকে ওপর থেকে নামিয়েছি। তিনি ঠিক আছেন।

পথচারী রাজিব বলেন, আমি সকালে এখান দিয়ে যাচ্ছিলাম। দেখলাম একজন লোক পিলারের ওপর আটকে আছে। পরে ৯৯৯-এ ফোন দিলাম।

সিটি কর্পোরেশনের স্বামীবাগ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএস) বা ময়লা রাখার ঘরের কর্মী মো. সুমন বলেন, পাগল লোকটি ওপরে বসে চিৎকার ও কান্নাকাটি করছিল নামার জন্য। ৯৯৯-এ ফোন দিয়ে আমি ঠিকানা জানানোর পর উনারা (ফায়ার সার্ভিস) এসে উদ্ধার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com