ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘সুজন সখী’ জুটির জন্য এফডিসির মসজিদে মিলাদ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
  • ৫৫২ বার পড়া হয়েছে

‘সুজন সখী’ জুটির জন্য এফডিসির মসজিদে মিলাদ

সিএনএম ২৪ডটকমঃ

কিংবদন্তি নায়ক ফারুক সিঙ্গাপুরের একটি হাসপাতালে আইসিইউতে আছেন। করোনায় আক্রান্ত হয়ে মিষ্টি মেয়ে খ্যাত কবরীও দেশের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বড় পর্দায় তারা ‘সুজন সখী’ ছবিতে জুটি বেঁধে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন।

ছবিটি ১৯৭৫ সালে মুক্তি পায়। এটি পরিচালনা করেছিলেন খান আতাউর রহমান। ফারুক-কবরী দুজনেই ভীষণ অসুস্থ। যা নিয়ে চলচ্চিত্র পাড়ার মানুষের মন খারাপ।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এই দুই কিংবদন্তি শিল্পীর সুস্থতার কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

তিনি বলেন, দেশীয় চলচ্চিত্রের সফল জুটি সুজন-সখীর দুই তারকা ফারুক ভাই ও কবরী ম্যাডাম দুজনেই আইসিইউতে রয়েছেন। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ খবর রাখছি।

জায়েদ খান আরও বলেন, শুক্রবার (৯ এপ্রিল) শিল্পী সমিতিতে দুজনের সুস্থতা কামনায় কুরআন খতম এবং বাদ জুম্মা এফডিসির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই আমাদের চির সবুজ দুই কিংবদন্তির জন্য দোয়া করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

‘সুজন সখী’ জুটির জন্য এফডিসির মসজিদে মিলাদ

আপডেট সময় ০৪:৪৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১