ঢাকা ১২:৪২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৭৫ প্রবাসীকে সাধারণ ক্ষমা করেছে আরব আমিরাত

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসীকে সাধারণ ক্ষমা করেছে দেশটির সরকার। শুক্রবার (২৯ নভেম্বর) এ নিয়ে দেশটি মোট ১৮৮ জনকে মুক্তি দিলো।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলম।
এর আগে ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। এ নিয়ে মোট ১৮৮ জন ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করার অভিযোগে গ্রেফতার হওয়া প্রবাসী মুক্তি পেলেন।
আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরছেন রাতে
গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় অনেকে আটক হন। তাদের মধ্য থেকে ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত। তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের জন্য চলমান সাধারণ ক্ষমার সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে। নতুন মেয়াদে এই সাধারণ ক্ষমা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। যার ফলে অনেকেই জরিমানা ও নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৭৫ প্রবাসীকে সাধারণ ক্ষমা করেছে আরব আমিরাত

আপডেট সময় ০৫:০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪