শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সাত কেজি গাঁজাসহ দুই যুবক আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৮.০১ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সুনামগঞ্জে সাত কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত রোববার (২৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার দিরাই রাস্তা পয়েন্ট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার সদর উপজেলায় ৪নং সিংহের বাংলা ইউনিয়নের পঞ্চাননপুর গ্রামের মোহাম্মদ বাবর মিয়ার ছেলে মোহাম্মদ সুজন মিয়া (২৫) ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মাইজগাও ইউনিয়নের চরশংকত গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল মজিদ মিয়ার ছেলে এমদাদুল মিয়া (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে দুপুরে দিরাই রাস্তা পয়েন্ট এলাকাস্থ সামছুদ্দিনের চা দোকানের সামনে একটি ব্যাগ নিয়ে দাঁড়ানো অবস্থায় অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে গাঁজা পাওয়া যায়।
সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ অভিযুক্তদের বিরুদ্ধে বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় এজাহার দাখিল করেন।
সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com