ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দিনের রিমান্ডে কামাল মজুমদার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইকরামুল নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীর কাফরুল থানায় দায়েরকৃত হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কামাল আহমেদ মজুমদারকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (১৯ অক্টোবর) কামাল আহমেদ মজুমদারকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ছাত্র জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের মতো কামাল আহমেদ মজুমদারও আত্মগোপনে চলে যান।

শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ৪ আগস্ট মিরপুর-১০ এর শাহআলী মাজারের সামনে গুলিতে আহত হন ইকরামুল হক। চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১৪ আগস্ট তিনি মারা যান।

এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর শাহআলী থানায় একটি হত্যা মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৩ দিনের রিমান্ডে কামাল মজুমদার

আপডেট সময় ১২:১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪