ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কার বাজারদর সবচেয়ে চড়া

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
  • ৪৬৯ বার পড়া হয়েছে

কার বাজারদর সবচেয়ে চড়া

সিএনএম২৪ডটকমঃ

প্রিয় তারকার সম্পর্কে টুকিটাকি খবরাখবর কোনও নায়িকা কত টাকার মালিক, কোনও নায়িকা ছবিতে কত টাকা পারিশ্রমিক পান, কার বাজারদর সবচেয়ে চড়া- এসব খবর তারকারাই ঢাকঢোল পিটিয়ে বলে থাকেন। এ প্রতিবেদনে ১১ জন বলিউড অভিনেত্রীর পারিশ্রমিকের নানা তথ্য তুলে ধরা হলো-

* দীপিকা পাডুকোন :

পদ্মাবত’খ্যাত অভিনেত্রী দীপিকা পাডুকোনও হালে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। সফলতার দিক থেকে দ্রুত অনেককেই ছাড়িয়ে গেছেন। অন্য অনেক অভিনেত্রীর চেয়ে দীপিকার বাজারদর বেশি। ‘ওম শান্তি ওম’ দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী প্রত্যেক ছবিতে অন্তত ২৬ কোটি রুপি পারিশ্রমিক নেন।

* কঙ্গনা রানাউত :

রাখঠাক না রেখে কথা বলতেই পছন্দ করেন কঙ্গনা। এজন্য বি-টাউনে তাকে ‘ঠোঁটকাটাও’ বলা হয়। ‘কুইন’খ্যাত এই অভিনেত্রী বলিউডে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন শক্তিশালী অভিনয়গুণ আর রূপের মহিমায়। যেকোনও ছবিতে তার পারিশ্রমিক ন্যূনতম ২৫ কোটি রুপি।

* প্রিয়াঙ্কা চোপড়া :

খল চরিত্র দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করা সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া গেল এক যুগেরও বেশি সময় ধরে পরিচালকদের পছন্দের শীর্ষে আছেন। তাকে পেতে প্রতিটি ছবিতে প্রযোজককে গুনতে হয় ২২ কোটি রুপি।

* কারিনা কাপুর :

দুই দশকেরও বেশি সময় ধরে অনবদ্য অভিনয়শৈলীতে কোটি কোটি ভক্তের হৃদয়ের রানী হয়ে আছেন কারিনা। তাকে কোনও ছবিতে নিতে হলে দিতে হয় ২১ কোটি রুপি।

* শ্রদ্ধা কাপুর :

খুব দ্রুত সময়েই নিজের জাত চিনিয়েছেন শ্রদ্ধা। অভিনয় দক্ষতার পাশাপাশি সুরেলা কণ্ঠ আর ফ্যাশনেবল হিসেবে তার মুগ্ধতা এখন গোটা বলিউডে। তাকে পেতে প্রতি ছবিতে দিতে হয় ১৮ কোটি রুপি।

* আলিয়া ভাট :

বলিউডের প্রভাবশালী পরিচালক মহেশ ভাটের আদুরে কন্যা আলিয়া ভাট শুরু থেকেই জানান দিয়েছিলেন, তিনি লম্বা রেসের ঘোড়া। তার জন্য প্রতি ছবিতে প্রযোজককে গুনতে হয় ১৭ কোটি রুপি।

* ক্যাটরিনা কাইফ :

ফ্লফ ছবি দিয়ে ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনেত্রী। ‘এক থা টাইগার’ ছবির সেই ‘বেলি ড্যান্স’ কিংবা ‘শিলা কি জাওয়ানি’ গানে তার শরীরী ভঙ্গিমা এখনও দর্শকদের হৃদয়ে বান জাগায়। সেই নায়িকা প্রতিটি ছবিতে ১৫ কোটি রুপি পারিশ্রমিক নেন।

* বিদ্যা বালান :

ডার্টি পিকচার ছবিতে অভিনয় করে নতুন করে নিজেকে দর্শকদের সামনে হাজির করেছিলেন বিদ্যা। ২০০৫ সালে পরিণীতা ছবির মধ্য দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করা বিদ্যা বেশ কিছু অতি জনপ্রিয় ও সফল ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন। বর্তমানে প্রতিটি ছবিতে তার বাজারদর ১৩ কোটি রুপি।

* আনুশকা শর্মা :

‘রাবনে বানা দি জোড়ি’ খ্যাত অভিনেত্রী আনুশকা সবচেয়ে আলোচিত হন আমির খানের বিপরীতে ‘পিকে’ ছবিতে অভিনয় করে। বর্তমানে ছবিপ্রতি তার বাজারদর ১২ কোটি রুপি।

* সোনাক্ষী সিনহা :

‘দাবাং’খ্যাত অভিনেত্রী সোনাক্ষীর বাজারদর আরও বেশি হওয়ারই কথা ছিল। কিন্তু সেভাবে হয়নি। কিছু ফ্লফ ছবিও ঝুলিতে আছে তার। সোনাক্ষীকে পেতে এখন ৯ কোটি রুপি খরচ করতে হয়।

* কিয়ারা আদভানি :

শহিদ কাপুরের বিপরীতে ‘কবির সিং’ ছবিতে নিজের অভিনয়শৈলী দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন আদভানি পরিবারের এই কন্যা। ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। কিয়ারাকে পেতে এখন প্রতি ছবিতে প্রযোজকদের গুণতে হয় ৫ কোটি রুপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কার বাজারদর সবচেয়ে চড়া

আপডেট সময় ০৪:১৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১