ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শতবর্ষজীবী_ভালোবাসা —- জাহাঙ্গীর_বারী

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

শতবর্ষজীবী_ভালোবাসা
জাহাঙ্গীর_বারী

তুমি যে আমার ভালোবাসার মায়া,
তোমার মাঝে খুঁজে পাই ভালো লাগার ছায়া।
তোমার লাগি সদা মন থাকে উচাটনে,
তুমি সদা,জাগ্রত আমার হৃদয় কোণে।

কত কথার মালায় লিখি কবিতা,
তুমিহীন উপমায় ব্যর্থ সবই তা।
ভালো লাগে ভালোবাসি ভীষণ,
তোমাতেই জড়িয়ে কাটাতে চাই জীবন।

তুমি আমার সন্ধ্যা মালতী হাসনা হেনা,
তোমার সুগন্ধি মনের ঘরে দেয় হানা।
স্বপনে তো তুমি জাগরণেও তুমি,
সবখানেই তোমার মুখচ্ছবি দেখি আমি।

তোমার ভাবনার খোঁয়াড়ে আমার নিত্য পায়চারি,
তোমায় এক পলক না দেখিলে মন করে আহাজারি।
অষ্ট প্রহর জুড়ে তুমি আছো ভাবনায়,
তুমিহীন আমি থাকি যে অসাড়তায়।

উষ্ণ আলিঙ্গনে রাখবো তোমায় জড়িয়ে,
যেয়ো নাকো কোথাও তুমি হারিয়ে।
চাই না তোমায় হারাতে,
চাই না থাকতে তফাতে।

থাকব তোমার পাশাপাশি রইব কাছাকাছি,
আমি যে তোমাতেই বাঁচি।
মান অভিমানে থেকো না দূরে,
ভালোবাসার আবেশে থেকো এই অন্তরে।

চোখের আরশি হয়ে থাকবে সারাক্ষণ,
তোমায় ঘিরে আমার সব আয়োজন।
শতবর্ষজীবী ভালোবাসা দেবো আমি তোমায়,
সেই ভালোবাসার বাঁধনে থাকবো দুজন নিগূঢ় মায়ায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শতবর্ষজীবী_ভালোবাসা —- জাহাঙ্গীর_বারী

আপডেট সময় ০৫:২৯:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

শতবর্ষজীবী_ভালোবাসা
জাহাঙ্গীর_বারী

তুমি যে আমার ভালোবাসার মায়া,
তোমার মাঝে খুঁজে পাই ভালো লাগার ছায়া।
তোমার লাগি সদা মন থাকে উচাটনে,
তুমি সদা,জাগ্রত আমার হৃদয় কোণে।

কত কথার মালায় লিখি কবিতা,
তুমিহীন উপমায় ব্যর্থ সবই তা।
ভালো লাগে ভালোবাসি ভীষণ,
তোমাতেই জড়িয়ে কাটাতে চাই জীবন।

তুমি আমার সন্ধ্যা মালতী হাসনা হেনা,
তোমার সুগন্ধি মনের ঘরে দেয় হানা।
স্বপনে তো তুমি জাগরণেও তুমি,
সবখানেই তোমার মুখচ্ছবি দেখি আমি।

তোমার ভাবনার খোঁয়াড়ে আমার নিত্য পায়চারি,
তোমায় এক পলক না দেখিলে মন করে আহাজারি।
অষ্ট প্রহর জুড়ে তুমি আছো ভাবনায়,
তুমিহীন আমি থাকি যে অসাড়তায়।

উষ্ণ আলিঙ্গনে রাখবো তোমায় জড়িয়ে,
যেয়ো নাকো কোথাও তুমি হারিয়ে।
চাই না তোমায় হারাতে,
চাই না থাকতে তফাতে।

থাকব তোমার পাশাপাশি রইব কাছাকাছি,
আমি যে তোমাতেই বাঁচি।
মান অভিমানে থেকো না দূরে,
ভালোবাসার আবেশে থেকো এই অন্তরে।

চোখের আরশি হয়ে থাকবে সারাক্ষণ,
তোমায় ঘিরে আমার সব আয়োজন।
শতবর্ষজীবী ভালোবাসা দেবো আমি তোমায়,
সেই ভালোবাসার বাঁধনে থাকবো দুজন নিগূঢ় মায়ায়।