ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অপবাদের আয়োজন —- জাহাঙ্গীর বারী

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • ২৪৫ বার পড়া হয়েছে

অপবাদের আয়োজন
জাহাঙ্গীর বারী

মিছে অপবাদে ভেসে যায় সুখ,
ভাটির টানে আসে দুখ।
অপবাদে থাকো যদি প্রশান্তিতে,
আমি তো পড়ে রইলাম ভ্রান্তিতে।

নেই কোনো প্রতিবাদ,
শুধু হৃদয়ে হাহাকারের আর্তনাদ।
হবে না কোনো প্রতিবাদের মিছিল,
ভাসবে না শ্লোগান মুখর অনিল।

যেখানে হয় বিশ্বাসের ঘাটতি,
তখন অপবাদের হয় বিশেষ কাটতি।
তোমার মনের বিরুদ্ধাচারণ,
আমার মনে বাড়ে তাড়ন।

ফিরে চাইব না সেই মন,
যে মন করেছে অপবাদের আয়োজন।
তোমার কাছে হয়ত আমার মনটা কলঙ্কিত,
নয় ভালোবাসায় অলঙ্কৃত।

তোমার কাছে আমি হয়ত অধম,
তুমি খুঁজে নিও কোনো উত্তম।
আমি ভাসতে চাইনা অবিশ্বাসের স্রোতে,
আমার বিশ্বাস বহমান আমার ধমনীতে।

অপবাদের যন্ত্রণা যাবো আমি সহে,
পঙ্কিলতা মেখেছি যখন এই দেহে।
অহেতুক দিয়ে গেলে অপবাদের যন্ত্রণা,
কি যে দুঃখ দিলে সেতো তুমি জানো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

অপবাদের আয়োজন —- জাহাঙ্গীর বারী

আপডেট সময় ০৪:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩

অপবাদের আয়োজন
জাহাঙ্গীর বারী

মিছে অপবাদে ভেসে যায় সুখ,
ভাটির টানে আসে দুখ।
অপবাদে থাকো যদি প্রশান্তিতে,
আমি তো পড়ে রইলাম ভ্রান্তিতে।

নেই কোনো প্রতিবাদ,
শুধু হৃদয়ে হাহাকারের আর্তনাদ।
হবে না কোনো প্রতিবাদের মিছিল,
ভাসবে না শ্লোগান মুখর অনিল।

যেখানে হয় বিশ্বাসের ঘাটতি,
তখন অপবাদের হয় বিশেষ কাটতি।
তোমার মনের বিরুদ্ধাচারণ,
আমার মনে বাড়ে তাড়ন।

ফিরে চাইব না সেই মন,
যে মন করেছে অপবাদের আয়োজন।
তোমার কাছে হয়ত আমার মনটা কলঙ্কিত,
নয় ভালোবাসায় অলঙ্কৃত।

তোমার কাছে আমি হয়ত অধম,
তুমি খুঁজে নিও কোনো উত্তম।
আমি ভাসতে চাইনা অবিশ্বাসের স্রোতে,
আমার বিশ্বাস বহমান আমার ধমনীতে।

অপবাদের যন্ত্রণা যাবো আমি সহে,
পঙ্কিলতা মেখেছি যখন এই দেহে।
অহেতুক দিয়ে গেলে অপবাদের যন্ত্রণা,
কি যে দুঃখ দিলে সেতো তুমি জানো না।