ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

সৈয়দ জাহাঙ্গীর আলম

ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম ‍ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে। বুধবার (১৫ জুন) রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-শাখার উপসচিব মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনীত অভিযোগের মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক অদক্ষতা, অনিয়ম, ব্যাটারিচালিত ইজিবাইকের ধার্যকৃত নিবন্ধন ও নবায়ন ফি হতে আদায়কৃত অর্থ বর্ণিত সিদ্ধান্তের বাইরে বেতন-ভাতা সম্মানী খাতে ব্যয় করা।

এসব অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে এ আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে মর্মে বলা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন মোতাবেক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত করে কেন তাকে উক্ত আইনের ধারা অনুযায়ী দিনাজপুর পৌরসভার মেয়রের পদ থেকে অপসারণ করা হবে না সে বিষয়ে পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জবাব প্রদানের জন্য মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম  বলেন, এখন পর্যন্ত আমাকে বরখাস্ত করা হয়েছে কি না তার কিছুই জানি না। বরখাস্ত পত্র হাতে পেলে সঠিক সময়ের মধ্যে জবাব দিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

আপডেট সময় ০৩:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২