শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বন্ধ বাসায় মিলল বৃদ্ধের অর্ধগলিত মরদেহ

  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২, ৩.৫৪ পিএম
  • ২৬৮ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীতে বন্ধ বাসায় আফাজ উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। বুধবার (১৫ জুন) বেলা ১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি উৎসব সিনেমা হল মোড় এলাকার একটি বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আফাজ উদ্দিন ওই এলাকারই বাসিন্দা। কাজের সূত্রে দুই ছেলে রাজশাহীর বাইরে থাকেন। ওই বাড়িতে একাই থাকতেন আফাজ উদ্দিন।

বাড়ির দরজা ভেতর থেকে লাগানো ছিল। ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় দরজা খুলে মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ওসি।

মরদেহ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার একেএম লতিফুল বারী। তিনি জানান, পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ঘটনাস্থলে যান। চার তলা ভবনের চতুর্থ তলায় থাকতেন ওই বৃদ্ধ।

বাইরে থেকে দমকলকর্মীরা দরজা খোলেন। পরে শৌচাগারে অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারাই এ নিয়ে আইনগত ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com