ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইভিএম মানে ইলেকট্রনিক বাটপারি মেশিন’

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী বলেছেন, ইভিএম মানে হলো, ইলেকট্রনিক বাটপারি মেশিন। আমরা সবসময়ই ইভিএমের প্রতি অনাস্থা জানিয়েছি, আপত্তি তুলেছি, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। 

বুধবার (১৫ জুন) শহরের ২৫ নম্বর ওয়ার্ডের তারপাইয়া স্কুল কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

হাতপাখা প্রতীকের এই প্রার্থী বলেন, ১০৫ কেন্দ্রের মধ্যে মাত্র ৪৩টি কেন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে আমি এজেন্ট দিতে পারিনি।

নিজেও ভোট বিড়ম্বনায় পড়েছেন উল্লেখ করে মাওলানা রাশেদুল বলেন, ২২ নম্বর ওয়ার্ডের দৈয়ারা স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে আমার আঙুলের ছাপ মিলেনি। পরে প্রিসাইডিং অফিসারের সহযোগিতায় ভোট দিতে সক্ষম হই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

‘ইভিএম মানে ইলেকট্রনিক বাটপারি মেশিন’

আপডেট সময় ০২:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২