ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তা ক্যানেলে ৬ বন্ধু গোসলে নেমে প্রাণ গেল একজনের

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

নীলফামারীর ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে শাহীন হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। সোমবার (১৩ জুন) রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে বিকেল ৩টার দিকে উপজেলার তুহিন বাজার এলাকায় তিস্তা সেচ নালার স্লুইস গেটে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

শাহীন উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। সে নাউতারা আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার বাবা-মা ঢাকায় থাকায় সে নানির কাছে থাকত।

নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মনি বলেন, নিখোঁজের পর তাকে পাওয়া না গেলে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।

ডিমলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুর মোহাম্মদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পেয়ে রংপুর থেকে আসা একদল ডুবুরি রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

তিস্তা ক্যানেলে ৬ বন্ধু গোসলে নেমে প্রাণ গেল একজনের

আপডেট সময় ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২