ঢাকা ০১:০৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

বগুড়ায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ জুন) বেলা ১১টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য  নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম।

তিনি জানান, রণবাঘা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি নদীগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। গুরুতর আহত হন আরও চারজন যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বগুড়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুজনের মৃত্যু

আপডেট সময় ০১:৫২:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২