ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষিকাকে হেনস্তা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:১৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষিকাকে হেনস্তা করেছে বখাটেরা। রোববার (১২ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন তালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ৩-৪ বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। মোবাইলফোনে তাদের ছবিও তুলত। রোববার প্রথম সাময়িক পরীক্ষা চলাকালীন বখাটেরা বিদ্যালয়ে প্রবেশ করে দুই ছাত্রীর সঙ্গে দেখা করে। এ দৃশ্য দেখে শিক্ষিকা শাহনাজ পারভীন-১, শাহনাজ পারভীন-২, লাভলী রাণি পাল ও তানিয়া ছিদ্দিকী তাদের বিদ্যালয় থেকে বের হয়ে যেতে বলেন।

এ ঘটনায় শিক্ষিকা শাহনাজ পারভীন-১ সন্ধ্যার পর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করলে প্রতিবাদের ঝড় উঠে। বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সেই পোস্টের কমেন্ট বক্সে।

dhakapost

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ইউএনও মামলা করার পরামর্শ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষিকাকে হেনস্তা

আপডেট সময় ১১:১৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২