শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২, ১১.১২ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও মেরাদিয়ার আদম আলীরটেক আরবান কমপ্লেক্সের নির্মাণাধীন ভবনের সাত তলায় ছাদ থেকে নিচে পড়ে মো. জামাল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে দশটার দিকে মৃত ঘোষণা করেন।

পেশায় রড মিস্ত্রি জামালের সহকর্মী আশরাফুল  বলেন, আটতলা ভবনের সপ্তম তলার ছাদে রডের কাজ করার সময় অসতর্কতার কারণে নিচে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া  বলেন, খিলগাঁও মেরাদিয়া এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে নিয়ে আসা হয়েছিল। আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উদ্ধার করে নিয়ে আসা সহকর্মী আশরাফুল জানায় সাত তলায় কাজ করার সময় নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি খিলগাঁও থানাকে জানিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com