ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সৌদি-ইসরায়েলে বাইডেনের সফর স্থগিত

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

সৌদি আরব ও ইসরায়েলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পিত সফর স্থগিত করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এই দেশ দু’টিতে সফর করার কথা ছিল তার। তবে আলোচিত এই সফর জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক মার্কিন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শনিবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য সামনে এনেছে সংবাদমাধ্যমটি।

বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এনবিসি নিউজকে বলেছেন, ‘জিসিসি+৩ এর শীর্ষ সম্মেলনের জন্য ইসরাইল এবং সৌদি আরব সফর নিয়ে কাজ করছি আমরা। আমরা এখন তারিখ নির্ধারণ নিয়ে কাজ করছি। যখন এ বিষয়ে কিছু ঘোষণা করার মতো তথ্য হাতে আসবে, আমরা করব।’

আরবি গণমাধ্যমগুলো জানিয়েছে, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ওই বৈঠকে এই পরিষদের বাইরের যে তিনটি দেশ অংশগ্রহণ করবে সেগুলো হলো- ইরাক, জর্ডান ও মিশর।

পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মূল সদস্য দেশগুলো হলো- সৌদি আরব, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান। শুক্রবার মার্কিন বার্তাসংস্থা এপি জানিয়েছিল, এই পরিষদের বৈঠক চলতি জুন মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে।

গত কয়েক সপ্তাহ ধরে ‘নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের’ বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমে বাইডেনের আসন্ন সৌদি আরব সফরের খবর দিলেও হোয়াইট হাউসের পক্ষ থেকে কখনোই এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।

এনবিসি এখন বলেছে, মার্কিন প্রেসিডেন্ট আগামী মাসে (জুলাইতে) মধ্যপ্রাচ্য সফরে যাবেন এবং এ সময় তিনি ইসরাইলে যাওয়া ছাড়াও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে অংশগ্রহণ করবেন।

সংবাদমাধ্যমটি বলছে, সৌদি সফরে বিলম্বের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি। বিদেশি কূটনীতিক এবং দুই কর্মকর্তা বলেছেন, সৌদি ও ইসরায়েলে স্থগিত ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে শুক্রবার তারা জানতে পেরেছেন। মার্কিন কর্মকর্তারা আরও বলছেন, সফরের এই তারিখগুলো আবারও পরিবর্তন হতে পারে।

উল্লেখ্য, সৌদি আরব ও ইসরায়েলে প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য সফর ম্পর্কে বরাবরই মন্তব্য করতে অস্বীকার করে এসেছে হোয়াইট হাউস। এমনকি ওয়াশিংটনে ইসরায়েলি এবং সৌদি দূতাবাসও এ বিষয়ে প্রশ্নের জবাব দেয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সৌদি-ইসরায়েলে বাইডেনের সফর স্থগিত

আপডেট সময় ১১:৫৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২