ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপের তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু খুনিয়াপালংয়ে মিনি পিকআপের তেলের ট্যাংকের ভেতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার (২৪ মে) রাত ১১টার দিকে মরিচ্যা বিজিবি চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের গোয়েন্দা ইউনিটের (ডিবি) ইনচার্জ সাইফুল আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিজিবি চেকপোস্টের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপের তেলের ট্যাংকের ভেতর থেকে লুকানো ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব মাদকের বাজারমূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ টাকা।

অভিযানে জহির নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জহির স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

পিকআপের তেলের ট্যাংকে মিলল ৪০ হাজার ইয়াবা

আপডেট সময় ১০:২০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২