ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলে ফিরবেন ডি ভিলিয়ার্স, তবে…

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলা ডি ভিলিয়ার্স গত নভেম্বরে আইপিএল থেকেও বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে এবার ঘটা করে জানালেন, আইপিএলের আগামী মৌসুমে নিশ্চিতভাবেই ফিরছেন তিনি।

তবে নতুন ঘোষণায় একটা চমক অবশ্য রেখেছেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। খেলোয়াড় হিসেবেই ফের প্রত্যাবর্তনে আইপিএল রাঙাবেন নাকি কোচ হিসেবে, সেই বিষয়টি নিশ্চিত করেননি। বিরাট কোহলিও এই মাসের শুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ডি ভিলিয়ার্সের ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।

২০১১ সাল থেকে অবসরের আগ পর্যন্ত বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ডি ভিলিয়ার্স। দলটিকে আইপিএলের শিরোপা জেতাতে পারেননি, তবে ক্রিকেট আর বিনোদনের মিশেলের এই টুর্নামেন্ট তার ব্যাটের আলোয় আলোকিত করেছেন অসংখ্যবার। আর সেজন্যই এই মাসের শুরুর দিকে ক্রিস গেইলের সঙ্গে তাকেও নিজেদের হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে দলটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আইপিএলে ফিরবেন ডি ভিলিয়ার্স, তবে…

আপডেট সময় ১০:১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২