ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেতরে হাজী সেলিম, বাইরে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ড পাওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিম নিম্ন আদালতে উপস্থিত হয়েছেন।

রোববার (২২ মে) বিকেলে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ হাজী সেলিম তার আইনজীবীসহ উপস্থিত হন। বিচারক শহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করার কথা রয়েছে তার।

হাজী সেলিম যখন আদালতে প্রবেশ করেন, তখন বাইরে তার সমর্থকরা আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকেন। তারা বলতে থাকেন, কিছু হবে না, আমরা আছি।

হাজী সেলিমের সঙ্গে তার সমর্থকেরা ধাক্কাধাক্কি করে আদালত কক্ষের ভেতরে চলে যান। পরে পুলিশ তাদের বাইরে বের করে ভেতর দিয়ে গেট আটকে দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভেতরে হাজী সেলিম, বাইরে ‘আল্লাহু আকবার’ বলে চিৎকার

আপডেট সময় ০৩:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২