ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ষণের ৬ মাস পর প্রতিবন্ধী শিশুকে ফের ধর্ষণ করল মাসুদ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

ময়মনসিংহের নান্দাইলে প্রায় ছয় মাস আগে ধর্ষণের শিকার হয় ১২ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী। সেই সময় গ্রাম্য সালিশে কান ধরে ওঠ-বস করেই পার পেয়ে যান অভিযুক্ত মাসুদ মিয়া (২২)। গত শুক্রবার ওই শিশুকে ফের ধর্ষণ করে সে। এবার মামলা করেন ভুক্তভোগীর মা। 

তবে এ মামলা তুলে নিতে হুমকির পাশাপাশি ৫০ শতক জমি লিখে দেওয়ার প্রস্তাব দিয়েছে ধর্ষক মাসুদ ও তার পরিবার। ঘটনাটি উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের পূর্ববাঁশহাটি গ্রামের।

জানা গেছে, আইসক্রিমের লোভ দেখিয়ে ওই শিশুকে প্রথমবার ধর্ষণ করে মাসুদ মিয়া। পরে স্থানীয় সালিশকারীরা অভিযুক্ত মাসুদ মিয়াকে কান ধরে উঠ-বস করানো ছাড়াও মারধর করে। সেইসাথে মাসুদকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ওই সালিশের পর থেকেই মাসুদ লাপাত্তা থাকলেও মাস খানেক আগে ফের গ্রামে চলে আসে। এরপর গত শুক্রবার (১৩ মে) আবারও ওই শিশুকে ধর্ষণ করে।

এ সময় শিশুটির মা মেয়েকে বাড়িতে না পেয়ে আশেপাশে খোঁজ করেন। পরে কিছু দূরে একটি স্থানে আপত্তিজনক অবস্থায় মাসুদকে দেখতে পান। মায়ের উপস্থিতি টের পেয়ে এক পর্যায়ে দৌড়ে পালায় মাসুদ। এবারের ঘটনায় পরদিন শনিবার (১৪ মে) শিশুর মা নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলার পর থেকেই মাসুদ ও তার পরিবার ভুক্তভোগী ওই শিশুর পরিবারকে মামলা তুলে নেওয়ার হুমকি দিতে থাকে। সেই সাথে ৫০ শতক জমি লিখে দেবার প্রস্তাবও দিচ্ছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেইসাথে আদালতে জবানবন্দিও দিয়েছে ভুক্তভোগী। এ ঘটনায় অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ধর্ষণের ৬ মাস পর প্রতিবন্ধী শিশুকে ফের ধর্ষণ করল মাসুদ

আপডেট সময় ১১:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২