বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

চোখের জলে অ্যাটলেটিকোকে বিদায় বললেন সুয়ারেজ

  • আপডেট সময় সোমবার, ১৬ মে, ২০২২, ১১.৩২ এএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

ওয়ান্ডা মেট্রোপলিতানোতে মাত্র দুই মৌসুম কাটিয়েছেন লুইস সুয়ারেজ। তবে এই অল্প সময়েই ক্লাব এবং সমর্থকদের সঙ্গে এক আবেগের বন্ধন তৈরি হয়েছে তার। তাই তো অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে দলটির হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে গিয়ে কেঁদে ফেললেন এই উরুগুইয়ান। সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে সুয়ারেজের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ।

শনিবার রাতে ঘরের মাঠে সেভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধের ৩০ মিনিটে হোসে হিমেনেজের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। তবে শেষ বাঁশির মিনিট পাঁচেক আগে সেভিয়ার ইউসুফ আন নাসিরি সেই গোল শোধ দিলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় ডিয়েগো সিমিওনের দলকে।

অ্যাটলেটিকো সমর্থকরাও লা লিগা ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সুয়ারেজকে বিদায় জানাতে ওয়ান্ডায় বিশাল এক ব্যানার টানান তারা, যাতে লেখা ছিল, ‘আমাদের চ্যাম্পিয়ন বানানোর জন্য ধন্যবাদ লুচো।’

গত মৌসুমে বার্সেলোনা থেকে ফ্রি এজেন্ট হিসেবে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সুয়ারেজ। ৩৮ ম্যাচে ২১ গোল করে অ্যাটলেটিকোর লিগ শিরোপা জয়ে অবদান রেখেছিলেন। এই মৌসুমটা অবশ্য তার একেবারেই ভালো যায়নি। ৪৩ ম্যাচ খেলে মোটে ১৩ বার বল জালে জড়াতে পেরেছেন তিনি।

অ্যাটলেটিকো ছেড়ে সুয়ারেজ এখন কোথায় পাড়ি জমাবেন, সেটা অবশ্য এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্যারিয়ারে শেষ সময়টা নিজ দেশ উরুগুয়ের কোনো ক্লাবে কাটাতে পারেন ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com