ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অশনি : বাংলাদেশে ঝড়-বৃষ্টি হতে পারে, জলোচ্ছ্বাস হবে না

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির বাংলাদেশে আঘাত হানার কোনো আশঙ্কা এখন পর্যন্ত দেখা যায়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। এর প্রভাবে বাংলাদেশে ঝড়-বৃষ্টি হতে পারে, তবে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হবে না বলে জানান তিনি।

রোববার (৮ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঘূর্ণিঝড়টি বর্তমানে চট্টগ্রাম বন্দর থেক ১ হাজার ১৭৫ কিলোমিটার ও কক্সবাজার থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে জানিয়ে তিনি বলেন, ঘূর্ণিঝড়টির গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে ধাবিত হচ্ছে। এটি ১২ মে ভারতের উড়িষ্যা, বিশাখাপট্টম, ভুবনেশ্বর ও পশ্চিমবঙ্গ হয়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে যাবে। বাংলাদেশে আঘাত হানার কোনো আশঙ্কা এখন পর্যন্ত দেখা যায়নি।

১২ মে সকালে ভারতে আঘাত হেনে ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপে পরিণত হবে জানিয়ে এনামুর রহমান বলেন, এর প্রভাবে বাংলাদেশে ঝড়-বৃষ্টি হতে পারে, তবে কোন ধরনের ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হবে না। এটাই আমাদের কাছে সর্বশেষ তথ্য।

তিনি বলেন, ঘূর্ণিঝড়টির বিষয়ে গত বৃহস্পতিবার একটি সভা হয়েছে। সভায় মন্ত্রণালয়, অধিদপ্তর, ফায়ার সার্ভিস, আবহাওয়া অফিস, সিপিপি— সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলের জেলাগুলোর জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কথা বলে তাদের সতর্ক করা হয়েছে। সিপিপি ইতোমধ্যে মাঠে কাজ করছে। সাইক্লোন শেল্টারগুলোকে প্রস্তুত করার নির্দেশ দিয়েছি। সেখানে প্রস্তুতি প্রায় শেষ। রান্না করে খাওয়ানোর জন্য চাল ও অর্থ দিয়েছি। মোটামুটি আমাদের প্রস্তুতি আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

অশনি : বাংলাদেশে ঝড়-বৃষ্টি হতে পারে, জলোচ্ছ্বাস হবে না

আপডেট সময় ০৩:২৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২