মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

টিটিই শফিকুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার: রেলমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ৮ মে, ২০২২, ১২.৫৮ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে
রেলমন্ত্রীর আত্মীয়কে জরিমানাকারী ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৮ মে) সচিবালয়ের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
গত ৪ মে রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এ জরিমানার ঘটনা ঘটে। পরদিন ৫ মে বিকেলে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া টিটিই মো. শফিকুল ইসলাম রেলওয়ে জংশন ঈশ্বরদীর টিটিই হেডকোয়ার্টারের সঙ্গে যুক্ত।
পশ্চিমাঞ্চল রেলওয়ের ডিসিও নাসির উদ্দিন টিটিইকে বরখাস্তের কারণ হিসেবে এক যাত্রীর হাতে লেখা একটি অভিযোগপত্রের কথা জানিয়েছে। ৫ মে ঘটনার দিন ইমরুল কায়েস নামে এক যাত্রী অভিযোগটি দিয়েছেন। টিটিই শফিকুল ইসলামকে ওইদিনই বরখাস্ত করা হয়েছে। অভিযোগপত্রে ওই যাত্রী দাবি করেছে, সে ৫ মে রাত ২টা ১৫ মিনিটে কাউন্টারে টিকেট না পেয়ে ট্রেনে ওঠে। এরপর টিটিই এসে তাদের কাছে টিকেট চান। সে টিকেট পায়নি বলে জানায়। পরে টিকেট দিতে বললে টিটিই তিনজনের ভাড়া বাবদ ১ হাজার ৫০০ টাকা দাবি করেন। ৩০০ টাকার টিকেট ৫০০ কেন জানতে চাইলে ৩ হাজার ৬০০ টাকা দিয়ে টিকেট নিতে হবে বলে তিনি জানান। এত টাকা দেওয়া সম্ভব নয় বলায় টিটিই খেপে যান। তিনি বকাবকি করেন। ওই যাত্রীর দাবি, টিটিই মাদকাসক্ত ছিলেন। তিনি তার শাস্তি দাবি করেন।
বিস্তারিত আসছ…

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com