ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক অর্থমন্ত্রীর মৃত্যু : মন্ত্রিপরিষদ সদস্যদের শোক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। 

শুক্রবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা ও বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে।

এরপর দাফনের জন্য মরদেহ নেওয়া হবে সিলেটে। সেখানেই তাকে দাফন করা হবে।

১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে জন্ম নেওয়া মুহিত তার মা সৈয়দা শাহার বানু চৌধুরী ও বাবা আবু আহমদ আবদুল হাফিজের ১৪ সন্তানের মধ্যে ছিলেন তৃতীয়। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তার ছোট ভাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সাবেক অর্থমন্ত্রীর মৃত্যু : মন্ত্রিপরিষদ সদস্যদের শোক

আপডেট সময় ১১:৪২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২