মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শ্রমিক কল্যাণ তহবিলে ১৪ কোটি ৬৩ লাখ টাকা দিল তিন কোম্পানি

  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১১.০১ এএম
  • ১৯১ বার পড়া হয়েছে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ১৪ কোটি ৬৩ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে তিনটি কোম্পানি।

লভ্যাংশ জমা দেওয়া কোম্পানি তিনটি হলো- ওয়ালটন গ্রুপ, নেসলে বাংলাদেশ এবং ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেকটর কর্নেল শাহাদত আলম, নেসলে বাংলাদেশের ফাইনান্স অ্যান্ড কন্ট্রোল ডিরেকটর নমিত মিশ্র এবং রেনেটা লিমিটেরডর ব্যবস্থাপক সুকুমার চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

এখ পর্যন্ত তহবিলে জমার পরিমাণ ৬শ ৬৫ কোটি টাকা। দেশি-বিদেশি মিলে আড়াইশ কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে।

সূত্র : বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com