ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ ও বেতন গ্রেড নিয়ে মাউশি ডিজির আক্ষেপ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • ২০৫ বার পড়া হয়েছে

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রশাসনিক ক্ষেত্রগুলোতে পদ ও বেতন গ্রেডে পিছিয়ে থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেছেন, আমার কয়েকজন সরাসরি ছাত্র এখন যুগ্ম-সচিব হয়ে গেছে, অতিরিক্ত সচিবরা আমাদের জুনিয়র। কিন্তু আমরা চতুর্থ গ্রেডের কর্মকর্তাই আছি।

সোমবার (২৫ এপ্রিল) ঢাকা কলেজে বীর মুক্তিযোদ্ধা শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা ক্যাডারের সমস্যা সমাধানে আলাদা কমিশন গঠন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৬ সালে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কমিটি গঠন করা হলেও পরবর্তীতে তার সুফল পাওয়া যায়নি৷ যদিও একশ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা ছিল। এখন আলাদা কমিশন গঠন করার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে।

অনুষ্ঠানে অধ্যাপক নেহাল আহমেদের বক্তব্যের সূত্র ধরে পরে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরেই এ সমস্যার কথা শুনছি। সেটি অস্বীকার করার মতো নয়। প্রথম গ্রেডে যাওয়ার সিঁড়ি নেই, দ্বিতীয় গ্রেড নেই, তৃতীয় গ্রেডে অল্প কয়েকটি পদে রয়েছে।  আমরা অনেক বেশি চেয়েছিলাম কিন্তু অল্প কয়েকটি পদ দেওয়া হয়েছে। সেগুলো কার্যকর করতে অনেক অনেক বিলম্ব হচ্ছে। এরকম নানা সমস্যা আছে। সমস্যাগুলো দূর করার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (কলেজ ও প্রশাসন) বিভাগের পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পদ ও বেতন গ্রেড নিয়ে মাউশি ডিজির আক্ষেপ

আপডেট সময় ১০:৪৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২