দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের দিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত।
করোনার কারণে গত দুই বছর পর্বটি করা যায়নি। করোনার প্রকোপ কমে যাওয়ায় বিদেশিদের নিয়ে এবার আয়োজন করা হয়েছে বিদেশি পর্ব। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, সুইডেনসহ বিভিন্ন দেশের নাগরিক।
বাংলাদেশের গ্রামীণ জনপদে সন্তান নিয়ে প্রচলিত কিছু কুসংস্কারের ওপর করা হয়েছে এবারের পর্ব।
বিটিভি ও বিটিভি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর ‘ইত্যাদি’ প্রচার হবে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।