ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইমামের বেতন তোলা নিয়ে খুন, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ২০২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলঙ্গায় মসজিদের ইমামের বেতন তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত হওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি আকতার হোসেনকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-১২ সদস্যরা।

রোববার (২৪ এপ্রিল) ভোররাতে রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার চক মনোহরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

এদিকে একই মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে সলঙ্গা থানা পুলিশ। তারা হলেন চক মনোহরপুর গ্রামের ইউসুফ আলী ও ওমর ফারুক শিশির।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১২-এর মিডিয়া অফিসার মোস্তাফিজুর রহমান জানান, চক মনোহরপুর জামে মসজিদের ইমামের বেতন ওঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত খোরশেদ আলম (৫৫) বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শনিবার থানায় মামলা করা হয়। পাশাপাশি র‍্যাব-১২ বরাবর লিখিত অভিযোগ করা হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ধলজান এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আকতারকে গ্রেপ্তার করে র‌্যাব।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মঞ্জুয়ারা বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন। ওই দিন দুপুরে ইউসুফ আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ওমর ফারুক শিশিরকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইমামের বেতন তোলা নিয়ে খুন, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৩:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২