ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু, ২ জন সাময়িক বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যুর ঘটনায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) গোলাম মোস্তফা।

তিনি বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে সুবর্ণচরের সাব স্টেশন ইঞ্জিনিয়ার ফরিদ আহম্মদ, লাইনম্যান মো. শাহীনুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করতে আসবেন। যদি তারা দোষী প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে নোয়াখালীর সুবর্ণচরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়।

নিহতরা হলেন- হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরফকিরা গ্রামের নেছার উদ্দিনের স্ত্রী কহিনুর বেগম (৩৫) ও তার তিন বছরের ছেলে ইয়াছিন। কহিনুর পূর্বচরবাটা গ্রামে খায়রুল হাসান জমিদার শাহিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার পর কহিনুর তার ছেলেকে কোলে নিয়ে পাশের বাড়ি যান। কিন্তু দুপুর ২টা পর্যন্ত তিনি বাড়িতে ফিরেননি। পথচারীরা বাড়ির পাশের একটি বাগানে কহিনুর ও তার ছেলেকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে দেখতে পান বিদ্যুতের তারে জড়িয়ে আছে মা-ছেলে। পরে স্থানীয়রা চরজব্বার থানায় খবর দিলে পুলিশ বিকেলে এসে স্থানীয় ইলেকট্রিশিয়ানের মাধ্যমে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি চরজব্বার থানায় নিয়ে যাওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু, ২ জন সাময়িক বরখাস্ত

আপডেট সময় ১০:৪৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২