ঢাকা ০২:২২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পঞ্চম ধাপে ভাসানচরে পৌঁছল ২২৫৭ রোহিঙ্গা

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • ৫৮৬ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে পঞ্চম ধাপে এসে পৌঁছেছে আরও ২ হাজার ২৫৭ জন রোহিঙ্গা নারী-পুরুষ। এরমধ্যে ৫৬৩ জন পুরুষ, ৬৬৫ জন নারী ও ১০২৯ জন শিশু রয়েছে।
বুধবার নৌবাহিনীর ৬টি জাহাজে করে তাদের ভাসানচরে নেয়া হয়।
দুপুর ১টা থেকে ২টার মধ্যে রোহিঙ্গারা ভাসানচরে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. মাহে আলম।

তিনি বলেন, সকালে পতেঙ্গা বিসিজ আউটপোস্ট থেকে ৩৭৭ জন রোহিঙ্গা নিয়ে বিএনএস সন্দীপ, ৩৭৭ জন রোহিঙ্গা নিয়ে বিএনএস হাতিয়া, ৩৬০ জন রোহিঙ্গা নিয়ে এলসিইউ-১, ৩৭৯ রোহিঙ্গা নিয়ে এলসিইউ-২, ৩৯৩ জন রোহিঙ্গা নিয়ে এলসিইউ-৩ এবং ৩৭১ জন রোহিঙ্গা নিয়ে এলসিইউ-৪ ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয়।

জানা গেছে, এর আগে চারটি ধাপে ভাসানচরে আবাসন নিশ্চিত হয়েছে ৯ হাজার ৫৪০ রোহিঙ্গার।

প্রথম ধাপে গত ৪ ডিসেম্বর এসেছিল ১৬৪২ জন, দ্বিতীয় ধাপে গত ২৯ ডিসেম্বর ১৮০৫ জন, তৃতীয় ধাপে গত ২৮ ও ২৯ জানুয়ারি ২০২১ তারিখে ৩২০০ জন ও ১৪ ও ১৫ ফেব্রুয়ারি ভাসানচরে আসে আরও ২৮৯৩ জন রোহিঙ্গা।
ভাসানচরে নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ১ লাখ রোহিঙ্গার বসবাসের জন্য উপযোগী করে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে ১৩ হাজার একর আয়তনের এই চরটিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পঞ্চম ধাপে ভাসানচরে পৌঁছল ২২৫৭ রোহিঙ্গা

আপডেট সময় ০১:৫২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১