ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে আবারও পুড়ল ব্লিচিং পণ্যবাহী ভারতীয় ৫ ট্রাক

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ২৯৯ বার পড়া হয়েছে

বেনাপোল স্থলবন্দরে ব্লিচিং পাউডারবাহী ৫টি ভারতীয় ট্রাক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এ সময় আগুনে ট্রাকে থাকা পণ্য ও আশপাশের অন্যান্য আমদানি পণ্যও কিছুটা পুড়ে যায়।

শুক্রবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে বেনাপোল বন্দরের টিটিআই টার্মিনালে এ ঘটনা ঘটে। ৪টি ফায়ার সার্ভিসের ইউনিট স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ভোরে তারা বন্দরের মধ্যে একটি ট্রাকে আগুন জ্বলতে দেখে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে থাকা আরও ৪টি ট্রাক পুড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বন্দরের মধ্যে রাখা ৫টি ভারতীয় ব্লিচিং পাউডারবাহী ট্রাকসহ বিভিন্ন মেশিনারিজ পণ্য পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে বন্দরের অব্যস্থাপনায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

বেনাপোল বন্দর পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও কয়েকবার ব্লিচিং পাউডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এবার অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত কমিটি করা হবে। আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে আবারও পুড়ল ব্লিচিং পণ্যবাহী ভারতীয় ৫ ট্রাক

আপডেট সময় ১১:৪৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২