ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় বুড়িচংয়ের উপজেলার শঙ্কুচাইল ভারতীয় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মহিউদ্দিন সরকার উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকারের ছেলে এবং আনন্দ টিভির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন।

স্থানীয় দৈনিক ভোরের কলামের প্রতিবেদক মাহফুজ বাবু বলেন, মহিউদ্দিন সরকার মাদক ব্যবসায়ীদের চোরাচালান নিয়ে প্রতিবাদ করতেন। সম্প্রতি মাদক ব্যবসায়ী রাজু গং নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে এ নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

dhakapost

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন। তিনি বলেন, ভারতীয় সীমান্তে দুর্বৃত্তের গুলিতে আহত যুবককে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত

আপডেট সময় ১০:৪০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২